শ্রীমঙ্গলে কিশোরীকে রাতভর আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ জন

অন্তর মিয়া স্টাফ রিপোর্টার শ্রীমঙ্গলঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর রাতভর আটকে রেখে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদরের চানপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে শ্রীমঙ্গলের মিশন রোডের ভাড়াটিয়া মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং হবিগঞ্জ সদরের রিটি গ্রামের বাসিন্দা ও শ্রীমঙ্গলের সোনার বাংলা রোডের ভাড়াটিয়া আল আমিন ইসলাম (২০)।

Leave Your Comments