ময়মনসিংহে ছিঁড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
news-banner
ময়মনসিংহের ভালুকায় ছিঁড়ে পড়ে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।৩০ সেপ্টেম্বর-২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকালে উপজেলার খারোয়ালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-খারোয়ালি গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে ধনু আকন্দ ও তার চাচাতো ভাই মৃত আবদুল আজিজ আকন্দের ছেলে শাহাবুদ্দিন আকন্দ।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন ধনু আকন্দ ঠিক এই সময়েই তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে একই তারে জড়িয়ে পড়েন তার চাচাতো ভাই শাহাব উদ্দিন আকন্দ। পরে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের অভিযোগ,দুর্ঘটনার আগে স্থানীয়রা ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারের বিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করে জানিয়েছিলেন। তবে সময় মতো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা তারটি সরানোর ব্যবস্থা নেয়া হয়নি। এরপরই ওই তারে জড়িয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)জাহিদুল ইসলাম জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave Your Comments