বোয়ালী বিট এর নামে অনিয়ম এর অভিযোগ

নাবিলা শারমিনঃ

Date: বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
news-banner
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বোয়ালী বিট, বনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিট নিয়ে রয়েছে নানান ধরনের অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় বাসিন্দা জানায়, এই বিটে চলে রাতে মাটি কাটা, গভীর বন থেকে গাছ কাটা ও বনের জমিতে বাড়িঘর করতে দেওয়া, বন গেষে যাদের জমি তাদের বন বিভাগের ছাড় পএ ছাড়া করতে দেওয়া হয় বাড়িঘর ও দোকানপাট।

সড়-জমিনে ঘুরে দেখা যায় বিট অফিসের
একটু সামনে রাস্তার মোড়ে রয়েছে বন বিভাগের জায়গায় চায়ের দোকান। এই বিটের হাবীব নামে এক কর্মচারী কিছু অসাধু সাংবাদিক কে ম্যানেজ করে এসব কার্যক্রম পরিচালনা করে। 

এমনকি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কে অর্থ প্রদান করে। এই বিষয়ে বিট কর্মকর্তার কাছে জানতে চাইলে, তিনি বলেন এই অফিস থেকে ওই ভাবে কোনো সাংবাদিককে টাকা দেওয়া হয় না, তবে সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানের সহযোগিতা করা হয়। এখন প্রশ্ন হল সাংবাদিকদের অনুষ্ঠানে সহযোগিতা অর্থ বিট কর্মকর্তা কোথায় পায়। এভাবে যদি বন ধ্বংস করে চলে লুটপাট এবং বন নিধন তাহলে এক সময় কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যাবে, পরিবেশ তার ভারসাম্য হাড়াবে।

Leave Your Comments