মৌলভীবাজারের জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার

অন্তর মিয়া,স্টাফ রিপোর্টার শ্রীমঙ্গলঃ

Date: বুধবার, অক্টোবর ০৭, ২০২৬
news-banner
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) এনসিপির কেন্দ্রীয় কমিটির দফতর সেল থেকে সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং দলীয় আদর্শ ও নীতিবিরোধী কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের যৌথ নির্দেশে তাঁকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অবিলম্বে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
এদিকে মৌলভীবাজার জেলা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ জানান, এহসান জাকারিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অপকর্মের অভিযোগ উঠছিল, যা পূর্বে একাধিকবার কেন্দ্রীয় কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছিল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্র থেকে এই কঠোর সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করায় স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

Leave Your Comments