রায়গঞ্জ নারিকেল গাছ পরিষ্কার করতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (৩০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর-তেলিজানা গ্রামে আমিনুলের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত পাপ্পু বগুড়া জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আব্দুর রশীদ।  তিনি তেলিজানা গ্রামের নুরনবীর মেয়ের জামাই হওয়ার সুবাদে আশ্রয়ণ প্রকল্পে ঘরজামাই হিসাবে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাপ্পু। গাছটির পাশেই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। গাছ পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে নারিকেল গাছে কাজ করার সময় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ বিষয়ে ঘটনাস্থলে দায়িত্বপ্রাপ্ত রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল মতিন জানান, আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াদিন আছে ওসি স্যারের সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments