তিরনই হাটে চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মহানন্দা যুব সংঘ চ্যাম্পিয়ন

জুলহাস উদ্দীন তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:

Date: শুক্রবার, অক্টোবর ০৯, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ২নং তিরনইহাট ইউনিয়নে ‘চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঐতিহ্যবাহী ফকিরপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে শ্বশানপুরের তরুণ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রনচণ্ডীর মহানন্দা যুব সংঘ।

সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম নাজির হোসেন, মরহুম আবুল বাশার ও মরহুম আজাহারুল ইসলামের স্মরণে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন।

খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক আমান ও সদস্য সচিব আজিজুল হকের পরিচালনায় টুর্নামেন্টটি সম্পন্ন হয়। ফাইনাল খেলা দেখতে মাঠে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মরহুম চেয়ারম্যানদের পরিবারের সদস্যসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী মহানন্দা যুব সংঘের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সাবেক জনপ্রতিনিধিদের স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা।

Leave Your Comments