ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ এক যুবক আটক

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
news-banner
ময়মনসিংহে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৪ 
১অক্টোবর-২০২৬ ইং তারিখ রোজ শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান টিপু(২৫)নামের এই যুবককে গৌরীপুর উপজেলার গয়েশখিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।সে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের আশরাফুল হক বাবুলের পুত্র। গ্রেফতারকৃত টিপুকে ১ নভেম্বর-২০২৬ ইং তারিখ রোজ রবিবার গৌরীপুর থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এসআরবি-১৪ ময়মনসিংহের নায়েব সুবেদার আব্দুল ওয়াজিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) হাবিবুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি পুলিশ তদন্ত করছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডৌহাখলা ইউনিয়নের গয়েশখিলা গ্রামের মেসার্স প্রতিশ্রুতি এন্টারপ্রাইজের পিছনে আসাদুজ্জামান টিপু সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিলো। তখন তাকে মাদক ব্যবসায়ী সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এসময় তার কোমরের ডানপাশের প্যান্টের ভিতর থেকে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করে।তবে পিস্তলে ম্যাগাজিন ছিলো না।

Leave Your Comments