সৈয়দপুরে জাতীয় যুব দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালিতে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

Date: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
news-banner
 “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সৈয়দপুরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুন্তাকিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আলহাজ্ব আব্দুল গফুর সরকার। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ তকলিমা।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সৈয়দপুর উপজেলা শাখার যুব সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। একটি দক্ষ, সচেতন ও কর্মমুখী যুবসমাজই পারে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে।

জাতীয় যুব দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে স্মার্ট যুবসমাজ গঠন এবং দেশের উন্নয়নে তরুণদের সম্মিলিত অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave Your Comments