তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুর সমর্থকদের শোভাযাত্রা

মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর :

Date: শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
news-banner
আসন্ন ইউপি নির্বাচনে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: ফজলুর রশিদ ফজলুকে সমর্থনের জন্য নেতাকর্মী ও সমর্থকরা তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে নির্বাচনী এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ৬নং আউলিয়াপুর  ইউনিয়ন পরিশোধের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি শুরু করে ইউনিয়নের রামসাগর, ঘুঘুডাংগা, ধেধারমোড়,শিকদার হাট,মাশিমপুর,রুপন,পুলহাট,ডাইলের মোড়, বুড়িপকর,মহিশকোঠা,রামনগর মোড় হয়ে চেনাডাঙ্গি স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন দপ্তর সম্পাদক মোঃ আনিসুর রহমান প্রচার সম্পাদক কায়সার আলী জেলা শিক্ষক সমিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম কৃষক দলের সভাপতি মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ আলফাজ হোসেন ওয়ার্ড পর্যায়ে সভাপতি সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিটি সদস্যবৃন্দ।

র‍্যালি শুরুর পূর্বে সমবেত নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফজলুর রশিদ ফজলু। তিনি বলেন, "জনগণের শক্তিই আমার মূল শক্তি। এলাকার সাধারণ মানুষ ও আমার সমর্থকরা চান আমি যেন ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হই। মূলত তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই আমি প্রার্থী হয়েছি। দল যেকোনো সময় আমাকে মনোনয়ন দিতে পারে।"

এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি আরও বলেন, "আমি সবসময় আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। একটি আধুনিক ও মডেল ইউনিয়ন গড়তে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।"

Leave Your Comments