১৪৪ ধারা অমান্য করে ধান কাটা ও জমি চাষের অভিযোগ, ওয়ারিশদের ক্ষোভ

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
news-banner
রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বৈশাগ তেলিপাড়ায় পাঁচ দাগে মোট ৮১ শতক পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান কেটে নেওয়া ও জমি চাষ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আজিম ও মফিল উদ্দিনের সন্তানদের দাবি, প্রতিপক্ষ জমি দখল করে রেখেছে, সালিশে বসছে না এবং কাগজপত্রও দেখাচ্ছে না। অভিযোগ ও ওয়ারিশদের সূত্রে জানা যায়, তফিল উদ্দিন, আজিম ও মফিল উদ্দিন তিন ভাই। তাদের ওয়ারিশদের দাবি, ১৯৪০ ও ১৯৬২ সালের রেকর্ড অনুযায়ী তাদের দাদাদের নামে ওই সম্পত্তি রয়েছে। পরবর্তীতে চাচা তফিল উদ্দিন ১৯৯০ সালের রেকর্ডে কৌশলে নিজের নামে জমিটি রেকর্ড করে নেন। সেই রেকর্ডের সূত্রে তফিল উদ্দিনের তিন মেয়ে—পেয়ারি বেগম তন্নী, জায়েদা ও জামেনা—জমিটি ভোগদখল করে আসছেন। অন্যদিকে, সম্পত্তির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন আজিমের সন্তান আছিমুদ্দিন, আশরাফ আলী ও মেয়ে এজিয়া এবং মফিল উদ্দিনের সন্তান সোনা মিয়া, শিউলি, আমিনা ও আছিয়া। ভুক্তভোগী পরিবারগুলোর ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে সিভিল মামলা চলমান রয়েছে।

Leave Your Comments