দাকোপে রাস উৎসবের ৫ম দিনে যাত্রাপালা উদ্বোধন করেছেন চালনা পৌর বিএন পির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
news-banner
দাকোপ উপজেলা ২নং দাকোপ ইউনিয়ন সাহেবের আবাদ কাঁকড়া বুনিয়া শ্রী শ্রী রাস উৎসব উপলক্ষে ৮দিন ব্যাপী অনুষ্ঠানে ২৭ নম্ভেম্বর শুক্রবার রাত ৯টার দিকে ৫ম দিনে যাত্রা পালা প্রধান অথিথি হিসাবে উদ্বোধন করেছেন চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মোজাফফর হোসেন । 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের খুলনা জেলা সদস্য সচিব, বিএনপির উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, সুদাম রায়, দাকোপ ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী সাহেবর আবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাকলী মন্ডল। যুব দল নেতা সাঈদ গাজী ,ইকরামুল শেখ, জিএম রুম্মান । হাসিব গাজী, মাজেদুল ইসলাম, এরশাদ গাজী সহ আরো অনেকে।
রাস উদযাপন কমিটির সভাপতি রাধাকান্ত মন্ডল ও সাধারন সম্পাদক নৃপেন্দ্রনাথ রায় জানান প্রতিদিন হাজারো দর্শক এর উপস্হিতে রাসমেলা প্রাঙ্গন মূখরিত হয়ে উঠছে।
 রাস উৎসব মুলত শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাস নীলাকে কেন্দ্র করে কার্তিক পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী বৃন্দাবনে গোপীড়িদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে শ্রীকৃষ্ণ রাধা ও গোপন্থীদের সঙ্গে রাস লীলা করেছিলেন আর সেই স্নরনেই এই উৎসব পালিত হয়ে আসছে পৌরাণিক কাহিনী অনুয়ায়ী
বৃন্দাবণ গোপিনীদের মনোবাঞ্ছা পুরণ ও তাদের সঙ্গে রাসলীলা ররার প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রীকৃষ্ণ।কার্তিক পুর্ণিমার রাতে তিনি সেই রাসলীলা সম্পন্ন করেন বলে প্রচালিত বিশ্বাস।

Leave Your Comments