বাঙ্গালীপুর ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম বাবুর রাজনৈতিক পরিচিতি

মাইনুল হক (বিশেষ প্রতিনিধি):

Date: শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
news-banner
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ শফিকুল ইসলাম (বাবু)। দলের দুর্দিনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন এবং হামলা-মামলা ও কারাবরণকারী এই নেতা তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন।
​বর্তমানে তিনি স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব এবং সৈয়দপুর জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
​মোঃ শফিকুল ইসলাম বাবু বাঙ্গালীপুর ইউনিয়নের বড়াইশালপাড়া (চৌমুহনী) গ্রামের মরহুম ফজলুল হকের ছেলে। শিক্ষাগত যোগ্যতায় তিনি স্নাতকোত্তর (এম.এ.) সম্পন্ন করেছেন এবং পেশায় একজন ব্যবসায়ী।
​ছাত্রজীবন থেকে জেলা নেতৃত্ব: রাজনৈতিক পথচলা
​ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত শফিকুল ইসলাম বাবু ধাপে ধাপে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
​১৯৯৮ সালে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের স্কুল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন।
​১৯৯৯ সাল: বাঙ্গালীপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য।
​২০০০ সাল: ৯নং ওয়ার্ড কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং থানা আহ্বায়ক কমিটির সদস্য।
​২০০৩ সাল: ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা সদস্য এবং থানা ছাত্রদলের প্রচার সম্পাদক।
​২০০৬ সাল: ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক।
​২০১০–২০১৭ সাল: জেলা ছাত্রদলের ২নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন।
​২০১৭–২০২৩ সালের জুন মাসে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন।
​আন্দোলন-সংগ্রাম ও মামলা-কারাবরণ
​দলীয় কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তাঁকে একাধিকবার মামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। তাঁর জীবনবৃত্তান্ত সূত্রে জানা যায়:
​২০১৪ সালে যুবলীগ কর্তৃক তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে তিনি গ্রেপ্তার হন এবং ৩৫ দিন কারাবাসের পর হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। এছাড়া ২০২৪ সালে তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করা হয়, যার ফলে তাঁর বিরুদ্ধে মোট মামলার সংখ্যা দাঁড়ায় চারে।
​ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা
​তৃণমূল থেকে শুরু করে জেলা পর্যায়ে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজপথের সংগ্রামের ধারাবাহিকতায় এবার ৩নং বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে এলাকায় গণসংযোগ করছেন মোঃ শফিকুল ইসলাম (বাবু)। আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করেছেন তিনি।

Leave Your Comments