সলঙ্গায় অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

এরশাদ আলী সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Date: মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
news-banner
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের কালিকাপুর ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী (৬৫) লাশ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পথচারীরা ফুলজোড় নদীর পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত অটোভ্যানচালক সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে জাহের আলী (৬৫)। নিহতের ছোট ভাই আলম জানান, আমার বড় ভাই গত রাতে অটোভ্যান নিয়ে ভাড়া মারতে বের হন সকালে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি এরপর জানতে পারি এক অজ্ঞাত লাশ পাওয়া গেছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ( ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়ে দিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতলে মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার অটোভ্যানটি পালিয়ে গেছে।

Leave Your Comments