নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জনাব মোহাম্মদ মাহবুব আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রেহানুল ইসলাম এর নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ০৩/০৫/২০২৬ খ্রিঃ রাত ২৩.৫৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ কায়েস (৩০), পিতা-মোঃ মতি হাওলাদার মাতা-ময়না বেগম স্থায়ী: (নুর পুর বালিগাঁও), থানা- লৌহজং, জেলা -মুন্সিগঞ্জ, বর্তমান: (মাসদাইর জামালের গ্যারেজ) , থানা- ফতুল্লা, জেলা -নারায়ণগঞ্জ এর হেফাজতে হতে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশর অভিযান অব্যাহত থাকবে।