ঢামেপূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক পদে রাসেল পাটোয়ারী

নাবিলা শারমিনঃ

Date: মঙ্গলবার, মে ০৫, ২০২৬
news-banner
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এ কমিটিতে লক্ষ্মীপুর জেলার কৃতি সন্তান মোঃ রাসেল হোসেন পাটোয়ারীকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার এই অর্জনে নিজ জেলা ও রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।
জানা যায়, ছাত্র রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থেকে তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে শক্তিশালী করতে তার অবদান রয়েছে বলে সহকর্মীরা জানিয়েছেন।
এদিকে, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সোহাগ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আব্দুল হান্নান মজুমদার। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সংগঠনকে আরও গতিশীল করতে এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল হোসেন পাটোয়ারীর এই পদপ্রাপ্তিতে লক্ষ্মীপুর জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে। রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Leave Your Comments