রংপুর জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি
পিআিসি ও টেন্ডারের মাধ্যমে বরাদ্দের আওতায় ৬ কোটি ৪৭ লাখ টাকার চেক রংপুর জেলার বিভিন্ন উপজেলায় গৃহীত উন্নয়নমূলক প্রকল্পসমূহের পিআইসি প্রকল্পের প্রথম কিস্তির টাকার চেক গতকাল সোমবার বিকেলে জেলা পরিষদ সভাকক্ষে বিতরণ করা হয়েছে।
রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে রাখেন রংপুর জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, রংপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দারদাহ, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল রাব্বী, উপসহকারী প্রকৌশলী এবিএম রিদওয়ানসহ,জেলা পরিষদের অন্যান্য কর্মকর্ত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভাপতিগন বক্তব্য রাখেন,
জানা যায়, রংপুর জেলার ৮টি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবরস্থান, মন্দিরের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পসমূহ গ্রহণ করা হয়।
প্রধান অতিথি রংপুর জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রংপুরে নিয়ে আসার চেষ্টা করতেছি তিনি রংপুরে এলে আমাদের অবহেলিত রংপুরকে উন্নয়ন করে দেশের অন্যান্য জেলার মত উন্নয়নের মাধ্যমে রংপুরকে সাজানো হবে , আমি চাই রংপুরের লোক দীর্ঘ ১৫ বছর যে ভুল করেছেন আর যেন সে ভুল না হয় রংপুরের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে হবে এবং রংপুর জেলা পরিষদের বরাদ্দের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির,রাস্তা, কবরস্থানের অবকাঠামোগত উন্নয়ন করা হবে। তিনি আরো বলেন যারা চেক পেলেন প্রকল্পের প্রাক্কলন মোতাবেক কাজ করবেন আপনাদের কাজ ভালো হলে আমরা ওই প্রতিষ্ঠানে আবার বরাদ্দ দেওয়ার চেষ্টা করব।
এ সময় জেলা পরিষদ কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক উপস্থিত ছিলেন।