তেঁতুলিয়ায় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়)প্রতিনিধি :

Date: মঙ্গলবার, মে ০৫, ২০২৬
news-banner
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
আনোয়ারুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অত্যন্ত আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। ৬ নং ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন প্রধানগছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সারওয়ারদী হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:মুকবুলার রহমান সভাপতি জেলা শিক্ষক সমিতি ও প্রধান শিক্ষক ভজনপুর,সাকির হোসেন শাকিল বিশিষ্ট ব্যবসায়ী ও অভিভাবকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সভাপতি প্রমুখ। 

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করেন। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বলেন, একজন আদর্শ শিক্ষক সমাজের আলোকবর্তিকা। জনাব আনোয়ারুল ইসলাম তাঁর মেধা ও শ্রম দিয়ে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদায়ী অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতি চারণ করেন এবং সহকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে মানপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। বক্তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায় বেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যেখানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের দোয়া ও সান্নিধ্য গ্রহণ করেন।

Leave Your Comments