সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের প্রায় ৮বিঘা নিজস্ব সম্পত্তি থাকা সত্ত্বেও ভাড়া বাসায় কার্যক্রম চলছে । তথ্য সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি- ১ এর অধিনে ভূইয়াগাঁতী জোনাল অফিসে ৩০ এমপি উপকেন্দ্র ১৯৮১ সালে স্থাপিত হয়। ১৯৯৭ সালে ১৩৫.৭৫ শতক, ৮০ শতক ও ৫৬ শতক অধিগ্রহণকৃত মোট ২১৫.৭৫ শতক প্রায় ৮বিঘা জমির উপর ভূইয়াগাঁতী পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের যাত্রা শুরু হয়। নিজস্ব জমি থাকা সত্ত্বেও ২৯ বছর ভাড়া বাসায় চলছে পল্লীবিদ্যুৎ অফিসের কার্যক্রম। দীর্ঘ ২৯ বছরে ৩৫ হাজার ৭০০ টাকা প্রতিমাসে ভাড়া দিয়ে অফিসের যাবতীয় কাজ ধানগড়ায় পরিচালিত হচ্ছে।
২৯ বছরে পল্লীবিদ্যুৎ অফিসের ভাড়ার পিছনে
অতিরিক্ত প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা অর্থ ব্যয় করতে হয়েছে। স্থানীয়রা জানান নিজস্ব জমি থাকা সত্ত্বেও কেন ভাড়া বাড়িতে কার্যক্রম এখনও চলমান তা নিয়ে প্রশ্ন উঠেছে, অতিদ্রুত ভুইয়াগাঁতীতে পল্লী বিদ্যুৎ অফিস তুতো স্থানান্তরের দাবি জানান স্থানীয়রা । এই দীর্ঘদিনে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা পল্লীবিদ্যুৎ সমিতির অতিরিক্ত অর্থ ব্যায়ের পিছনের কারণ কি তার সদুত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ১, উল্লাপাড়া জেনারেল ম্যানেজার ( জিএম) নূরুল হুদা জানান, অতিদ্রুত প্রকল্পের মাধ্যমে ভূইয়াগাঁতী নির্ধারিত স্থানে অফিস সহ কর্মচারীদের জন্য কোয়ার্টার স্থাপন করা হবে।