সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন আলী আহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ইউনিফর্ম পড়া অবস্থায় ধূমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতকাল(২৪ আগস্ট) সোমবার সকালে প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে জানা যায়,২০ আগস্ট বৃহস্পতিবার টিফিনের সময়ে স্কুলের সিঁড়িতে
ড্রেস পড়ে ধূমপান করার কারণে জড়িত ৪ ছাত্রীকে ছাড়পত্র(টিসি) দিয়েছে। ২৩ আগস্ট রবিবার
স্কুলের গর্ভনিং কমিটির সভায় তাদের শাস্তি স্বরুপ টিসি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভাইরাল ভিডিওতে ৪ জন ছাত্রীর সংপৃক্তা থাকায় স্কুল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এ ঘটনায় দোষী ছাত্রীরা হলেন,৮ম শ্রেণির খ শাখার পাপিয়া খাতুন,সাদিয়া খাতুন,সুমাইয়া খাতুন ও ৭ম শ্রেণির খ শাখার লামইয়া খাতুন। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, ক্লাসের ফাঁকে তারা ছাদে গিয়ে টিকটক করতে গিয়ে ধূমপান করে, ৭ম শ্রেণির ছাত্রী লামইয়া ভিডিও ধারণ করে,তার ছেলে বন্ধুকে দেখালে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম(ফেসবুকে)ছেড়ে দেয়, এ ঘটনায় তাদের প্রতিষ্ঠান থেকে টিসি(ছাড়পত্র) দেওয়া হয়েছে। উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস বলেন,তাদের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা গ্রহণ করতে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।