রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন এডহক কমিটির সভাপতি এইচ এম জহিরুল ইসলাম

শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

Date: সোমবার, আগস্ট ২৪, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালনা কার্যক্রম পরিচালনার জন্য ৪ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।

গত ​২০ আগস্ট ২০২৬ তারিখে যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক (মো: এনামুল কবীর) স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ তথ্য জানানো হয়।

​অনুমোদিত এডহক কমিটির সদস্যরা হলেন-​সভাপতি জনাব এইচ এম জহিরুল ইসলাম(যশোর শিক্ষা বোর্ড থেকে মনোনীত),​সাধারণ শিক্ষক সদস্য জনাব শিখা রানী (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত),​অভিভাবক সদস্য: জনাব মোঃ খালেক হাওলাদার (উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক মনোনীত),​সদস্য সচিব: প্রধান শিক্ষক, রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

​বোর্ডের জারিকৃত পত্রে উল্লেখ করা হয়, চিঠি ইস্যুর তারিখ থেকে পরবর্তী অনধিক ৬ (ছয়) মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 'মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪' (সংশোধনীসহ) এর প্রবিধান ১০ এর উপ-প্রবিধান (১) অনুযায়ী এই এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে হবে।

​উল্লেখ্য, জনস্বার্থে বা প্রশাসনিক প্রয়োজনে অনুমোদিত এডহক কমিটি পরিবর্তন করার ক্ষমতা যশোর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। চিঠির অনুলিপি অবগতির জন্য বাগেরহাটের জেলা প্রশাসক, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তারা নবনিযুক্ত সভাপতি এইচ এম জহিরুল ইসলামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা,এইচ এম জহিরুল ইসলামের অভিজ্ঞতা, নেতৃত্ব ও দিকনির্দেশনায় রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নেও নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছেন তারা।

Leave Your Comments