বিএনপি আকাশ থেকে হঠাৎ করে আসেনি রায়গঞ্জে প্রতিবাদ সভায় : সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

Date: সোমবার, আগস্ট ২৪, ২০২৬
news-banner
বিএনপি আকাশ থেকে হঠাৎ করে আসেনি মাটি ফেটেও আসেনি, বিএনপি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করে ক্ষমতা এসেছিল, জুলাই আন্দোলন করে আবারো ক্ষমতায় এসেছে, তাই বিএনপিকে ভয় দেখিয়ে লাভ নেই। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার প্রতিবাদে সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এসব কথা বলেন। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামছুল ইসলাম। সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খানের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহ-সভাপতি আব্দুল কাদের, রায়গঞ্জ পৌর বিএনপি'র সাবেক সভাপতি হাতেম আলী সুজন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের সুযোগ্য পুত্র জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নার লেলিন। এ সময় বক্তব্যরা বলেন, এ হামলা এমপি আয়নুল হকের উপর হয়নি, হামলা হয়েছে জাতীয় সংসদের উপর, তাই অনতিবিলম্বে আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

Leave Your Comments