পঞ্চগড়ের বোদা ফুটবল খেলতে গিয়ে অসুস্থ হয়ে আব্দুল্লাহ আল মাহি (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হরিপুর গ্রামের ২নং ময়দানদিঘী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাথরাজ চন্দন পাড়া নিবাসি ২নং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০২২ সালের ২৪ ডিসেম্বর গনতান্ত্রিক আন্দোলনের পঞ্চগড়ে প্রথম শহীদ আব্দুর রশীদ আরেফিনের একমাত্র সন্তান।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ আগষ্ট) বিকালে উপজেলার পাথরাজ হাইস্কুল মাঠে।
নিহত শিক্ষার্থী বোদা পাইলট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির(বিজ্ঞান) বিভাগের ও এস এস সির (২৭) ব্যাচের শিক্ষার্থী।
স্থানীয় ও সহপাঠীদের সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার দিকে পাথরাজ স্কুল মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল মাহি। খেলার একপর্যায়ে হঠাৎ সে মাঠে পড়ে যায়। পরে সহপাঠীরা তাকে তুলে - শহীদ মিনারের পাশে বসিয়ে দেয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বোদা সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত - চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক আরো বলেন, কয়েকজন যুবক আব্দুল্লাহ আল মাহিকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে গরমে খেলার মাঠে হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।
মাহির মৃত্যুর খবরে পরিবার, শিক্ষক,সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে তার মা প্রায় শোকাহত হয়ে পড়েছেন।
সহপাঠী দেবাশীষ বর্মন জানান, মাহি অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। মৃত্যুর আগের দিনও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সে মসজিদ পরিষ্কার করেছিল।
এদিকে মাহির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট হাবিব আল-আমিন ফেরদৌস। পরিবারের পক্ষ থেকে মাহির জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।