শরণখোলায় যুবকের ঝুলন্ত ম/র/দে/হ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ

Date: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬
news-banner
বাগেরহাটের শরণখোলায় নাঈম চৌকিদার (২০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নাসির হাওলাদারের নির্মাণাধীন ভবনের বেলকনির রেলিঙের সঙ্গে ঝুলছিল মরদেহটি।  
নিহত নাঈম চৌকিদার ওই গ্রামের আব্দুল হক চৌকিদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি পরিবারের।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিবেশী নাসির হাওলাদারের নির্মাণাধীন একটি ফাঁকা ভবনের বেলকনির রেলিঙয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানায় জানানো হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পরিবারের দাবি, নাঈম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তাঁকে পাবনায় মানসিক হাসপাতালে চিকিৎসাও করানো হয়েছিল।
শরণখোলা থানার ওসি রোকেয়া খানম জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তবে, মরদেহটি অন্য বাড়ির বেলকনির রেলিঙয়ে পাওয়ার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

Leave Your Comments