শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, দুই যুবককে ৩ মাসের কারাদণ্ড

অন্তর মিয়া স্টাফ রিপোর্টারঃ

Date: বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
news-banner
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে পৃথক দুটি মামলায় তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া এবং ডিংডিংগিয়া ছড়ার গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় যৌথভাবে এ অভিযান চালানো হয়।শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলামের নেতৃত্বে এবং শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।অভিযানের খবর যেন আগেভাগে ছড়িয়ে না পড়ে, সে জন্য সিএনজিচালিত অটোরিকশায় একটি দলকে ছদ্মবেশে সম্ভাব্য এলাকায় পরিদর্শনে পাঠানো হয়। তবে প্রশাসনের উপস্থিত টের পেয়ে কয়েকজন বালু উত্তোলনকারী ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু তোলা অবস্থায় সিপেন কুর্মী (২৮) ও বিশ্বনাথ কুর্মী (২৬) নামের দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক মামলায় তাদের উভয়কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে ৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন এ ধরনের অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং সাধারণ সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা কামন করেছে।

Leave Your Comments