খুলনার দাকোপের বাজুয়ায় মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয় এই অবস্হায় চিকিৎসার জন্য খুলনা গাজী মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করে।
অকালে ঝরে গেল একটি তরতাজা প্রাণ। বাজুয়া বেড়ের খাল গ্রামের সৈকত মন্ডল নামের এক তরুণ (১৯) মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। সে বেড়ের
খালের তারক মন্ডলের একমাত্র সন্তান। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে বজুয়া বাজার থেকে একটি মোটর সাইকেল যোগে তিনজন (১)মোটর সাইকেল চালক জিতু মন্ডল,১৮ পিতা সুজন মন্ডল,(২) উজ্জ্বল সরকার ১৭ পিতা হরিচাদ সরকার ও পিছনে বসে থাকা সৈকত মন্ডল। বাজুয়া হাট বাজার থেকে বাড়ী ফেরার পথে চড়ার বাধ বাজুয়া বিদুৎ অফিসের সামনে পিছনে বসা সৈকত পড়ে গেলে তার মাথায় আঘাত লাগে পরে তাকে গাজী মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ
খায়রুল বাশার বলেন,দুঘটনার বিষয়টি খোজ নেওয়া হচ্ছে।নিহতের মরদেহ খুমেকহাসপাতা লে মর্গে পাঠানো হয়েছে,প্রয়োজনীয় আইনগত
প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।