নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি থেকে খুলনা রুটে চলাচলকারী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টাকালে ফুল মিয়া (৫৬) নামে কথিত অজ্ঞান পার্টির এক সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী।
পুলিশ জানায়, সীমান্ত এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীকে অচেতন করে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল ফুল মিয়া। এ সময় রেলওয়ে পুলিশ তাকে আটক করে।
এর আগে এই রুটের বিভিন্ন ট্রেনে ও রেলওয়ে স্টেশনের প্রায় এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।