পাগলাপীর বাজারে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: বুধবার, সেপ্টেম্বর ০৯, ২০২৬
news-banner
হাইওয়ে পুলিশ রংপুর রিজিওনের পুলিশ সুপার আবু তোরাব মো. শামছুর রহমানের নেতৃত্বে রংপুর-সৈয়দপুর মহাসড়কের পাগলাপীর বাজারে ডিউটি তদারকি করেছে হাইওয়ে পুলিশ।
গতকাল পাগলাপীর বাজার বাসস্ট্যান্ডে জেলা ট্রাফিক ও তারাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা মহাসড়কে যানজট নিরসনের কাজ করেন।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান,রংপুর–সৈয়দপুর মহাসড়কে যানজট নিরসন এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ির কাগজপত্র যাচাই চলছে। এ সময় পুলিশ সুপার পাগলাপীর বাজারে বিভিন্ন যানবাহনের নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং মহাসড়কে যানজট সৃষ্টি করে এমন কার্যক্রম থেকে সকলকে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।

Leave Your Comments