তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধিঃ

Date: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
news-banner
"শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠন" প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়া, পঞ্চগড়-এ বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে তেঁতুলিয়ায় একটি র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
সোমবার ৫অক্টোবর সকাল ১১টায় তেঁতুলিয়া ঐতিহ্যবাহী তেতুলতলায় প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ শিক্ষকবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু। 

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম শাহিন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া। 

আলোচনা সভায় সভাপতির দায়িত্ব পালন করেন তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ডি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন সহকারী শিক্ষক ফেরদৌস আলম প্রিন্স, সুপারিনটেনডেন্ট শিমুল হক আনছারী, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আলী আজগড়,সাধারণ সম্পাদক মকবুলার রহমান, এবং শিক্ষক প্রতিনিধি রোকেয়া পারভীন রিপা প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুল্লাহ আল ফারুক।

Leave Your Comments