চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয়, আমি জণগণের সেবক হয়ে কাজ করতে চাই--আকবর তালুকদার

স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধানঃ

Date: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
news-banner
খুলনার দাকোপের ৩নং লাউডোব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও উদীয়মান তরুণ সমাজ সেবক জনাব আকবর তালুকদার। তিনি ইতিমধ্যে পোস্টার ফেস্টুন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারনা শুরু করেছেন। প্রতিদিনই সাধারণ ভোটারদের ভোটাররাও দিচ্ছেন তাকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি ছাড়াও সামাজিক ও মানবিক কাজ করে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন, উদীয়মান তরুণ সমাজসেবক জনাব আকবর তালুকদার।এবিষয়ে জন দরদী উদীয়মান তরুণ সমাজসেবক আকবর তালুকদারের সাথে কথা হলে তিনি বলেন, গরীব অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। মহান আল্লাহর রহমতে জণগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয়, আমি জণগণের সেবক হয়ে কাজ করতে চাই। সরকারি সকল প্রকার ভাতা সঠিক ভাবে গরীব অসহায় মানুষের কাছে পৌঁছে দেবো। সকল ওয়ার্ডে সমানভাবে অবকাঠামো গত উন্নয়নকরবো।লাউডোব ইউনিয়ন থেকে মাদক নির্মুলে কঠোর ভাবে কাজ করবো। এবং হক হালাল পথে চলবো ইনশাআল্লাহ।

Leave Your Comments