কেক কেটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন।২৬৩নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

এনায়েত করিম রাজিব(বাগেরহাট)প্রতিনিধিঃ

Date: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
news-banner
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকারা কেক কেটে দিবসটি উদযাপন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার সঙ্গে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পারভিনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়তে ভালোবাসা, আদর্শ ও মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।

Leave Your Comments