বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় নবীনবরণ ও গভর্নিং বডির পরিচিতি সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান টিটু,রংপুর:

Date: সোমবার, অক্টোবর ০৫, ২০২৬
news-banner
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং নবগঠিত গভর্নিং বডির পরিচিতি উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। একই অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত গভর্নিং বডির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা সহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ এবং বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপন। বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধের চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গভর্নিং বডির সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। মাদ্রাসার শিক্ষা কার্যক্রমকে সামনের দিনে আরও এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং নবগঠিত গভর্নিং বডির সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave Your Comments