গঙ্গাচড়ায় জাতীয় যুব দিবস পালিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

Date: রবিবার, নভেম্বর ০১, ২০২৬
news-banner
সারা দেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে ঘিরে গতকাল৷ রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান। 

বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার সভাপতি চাঁদ সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমীর মাওলানা নায়েবুজ্জামান, জাতীয় বাদী দল বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইয়ুব আলী,  
 পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম প্রমুখ।
 বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার, ওয়াল্ড ভিশন বাংলাদেশের গঙ্গাচড়া প্রতিনিধি এ্যাপোলো দাস, সফল উদ্যোক্তা খাদিজা আক্তার, ফজলে রাব্বী ও ফরিদুল ইসলাম ফরিদ। 

সভায় বক্তাগণ বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর দেশের যুব শক্তিকে সম্পদে পরিণত করতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ ও ঋণ প্রদান কার্যক্রম অব্যাহত রেখেছে। এ কার্যক্রমের যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সুখি, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

Leave Your Comments