কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এডহক কমিটির সদস্য সচিব হলেন সেলিম চৌধুরী

আসাদুজ্জামান টিটু, রংপুর:

Date: সোমবার, নভেম্বর ০২, ২০২৬
news-banner
ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতি, রংপুর কেন্দ্রীয় কমিটির ১৫ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে মোঃ মনিরুল হক প্রধানকে আহ্বায়ক এবং কারমাইকেল কলেজের সাবেক ছাত্রনেতা ও রংপুর মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ সেলিম চৌধুরীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।গতকাল রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর পর্যটন মোটেল কনফারেন্স হলে কারমাইকেল কলেজ প্রাক্তন শিক্ষার্থী সমিতির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে মোঃ সেলিম চৌধুরী নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, কারমাইকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ ও মেলবন্ধন সুদৃঢ় করা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার লক্ষ্যে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

Leave Your Comments