তেঁতুলিয়ায় প্রশাসনিক ভবন ও হল রুমের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

Date: সোমবার, মে ০৪, ২০২৬
news-banner
তেঁতুলিয়ায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা প্রশাসনিক উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে । 

রোববার (৩ মে) বিকেলে উপজেলা পরিষদের কৃষি সম্প্রসারণ কার্যালয় সংলগ্ন স্থানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির।

প্রধান অতিথি বলেন, "উপজেলা প্রশাসনের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক অবকাঠামো নির্মাণ অত্যন্ত জরুরি। এই ভবনটি নির্মিত হলে এলাকার মানুষ আরও সহজে ও সুন্দর পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন।

তিনি কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-র বাস্তবায়নে প্রায় ৬ কোটি টাকা চুক্তিমূল্যে এই আধুনিক প্রশাসনিক ভবন ও হলরুমটি নির্মিত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা এবং সভা-সেমিনারের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত হবে। এর আগে গোয়ালগছ, বুড়া-বুড়ি এবং দেবনগর কামাতের ৩ টি রাস্তার কাজের পৃথক পৃথক ভাবে উদ্ভোধন করেন । 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী, উপজেলা বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন রঞ্জু, সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন সাংগঠনিক সম্পাদক কাবুল হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সুধীজন।

Leave Your Comments