ময়মনসিংহের ধোবাউড়ায় ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যা, ফিশারির পাড় থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ প্রতিনিধিঃ

Date: সোমবার, মে ০৪, ২০২৬
news-banner
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।
ধোবাউড়া উপজেলায় এক ধান ব্যবসায়ীর জবাই করা গলাকাটা লাশ উদ্ধার করেছে ধোবাউড়া থানা পুলিশ। নিহতের নাম দুলাল খান । তিনি ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় খাঁ বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানাগেছে,৫ মে-২০২৬ ইং তারিখ রোজ সোমবার সকালে ফারুক হাজী সাহেবের ফিশারির পুকুর পাড়ে দুলাল মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে জবাই করে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave Your Comments